

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝরেছে অসংখ্য ছাত্র-জনতার প্রাণ অনাকাঙ্ক্ষিত রক্তপাতের পর ক্ষমতার পালাবদল হয়েছে। বদলে গেছে দেশের দৃশ্যপট। দেশ পরিচালনায় গঠন হয়েছে নতুন সরকার। এমন সময় আন্দোলন সংগ্রামের বিবর্ণ অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকছেন নতুন প্রজন্ম। তাদের নতুন স্বপ্নের কথা সৈয়দপুর শহরজুড়ে দেওয়ালচিত্রে তুলে ধরছেন শিক্ষার্থীরা। কিছু কিছু দেওয়ালে নিজেদের পুরোনো লেখা মুছে দিয়ে নতুন গ্রাফিতি আঁকতেও দেখা গেছে শিক্ষার্থীদের । গতকাল শনিবার (১০আগষ্ট )সকাল থেকেই সৈয়দপুর শহরের বিভিন্ন সড়কের পাশে দেওয়ালে শিক্ষার্থীদের এ চিত্রকর্ম করতে দেখা যায়। শহরের বাসিন্দা বিভিন্ন বয়সের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এ কর্মযজ্ঞে অংশ নেন। জানতে চাইলে শিক্ষার্থীরা প্রতিবেদককে বলেন, আমারা শহিদ ভাইদের স্মৃতির উদ্দেশ্যে গ্রাফিতি আঁকছি। আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি। সাধারণ মানুষও যুক্ত হয়েছিলেন। শহরের দেওয়ালগুলোতে নানা ধরনের লেখা ছিল, যা দৃষ্টিকটু ও সমীচীন নয়। তাই এসব লেখা মুছে নতুন করে রাঙানোর কাজ করছি। তুলে ধরছি আন্দোলনের নানা স্মৃতি। যাতে পথচলতি শিশু-কিশোর থেকে বয়স্ক সবাই বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি ভুলে না যান, সে জন্য গ্রাফিতি আঁকছি।শিক্ষার্থীরা জানান, সরকার পতন হয়েছে। নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান। তাই কালো অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ। গ্রাফিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের ছবি স্থান পেয়েছে। রয়েছে একতাই বল, বীর বাঙালির অহঙ্কার, বাংলাদেশের মানচিত্র, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, প্রাণ প্রকৃতি বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়। সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাইম বলেন, এই গ্রাফিতি অঙ্কনও দেশের জন্য কাজেরই অংশ। তাই আগের দেওয়াল লিখন মুছে আমরা পুরো দেওয়াল জুড়ে এই আন্দোলনে আমাদের গৌরবের বিভিন্ন বিষয় নিয়ে দেওয়ালচিত্র আঁকছি। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিফাতের সঙ্গে। তিনি বলেন, শহরের বিভিন্ন স্কুল কলেজের সামনের দেওয়ালসহ কলেজের জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেওয়াল লিখন চলছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।