

নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষকেরা।গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে প্রায় কয়েকশত শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে বিভিন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।এসময়ে বক্তরা বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল শিক্ষকদের সম্মান নষ্ট করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। তারা কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষকরা জাতির মেরুদণ্ড তাদের এভাবে অসম্মান করা হচ্ছে আমরা সেটি মানতে পারছি না। অনেক শিক্ষক লাঞ্চণা সহ্য করতে না পেরে পদত্যাগ করেছে। যারা শিক্ষকদের পদত্যাগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তারা নৈতিকতা ও মানবিকতা বিরোধী। স্বার্থান্বেষী মহল শিক্ষকদের অসম্মান বন্ধ না করলে তারা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিবেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।