হেড অফ ডিজিটাল মিডিয়া
-6715.jpeg&w=3840&q=75)

সাম্প্রতিক বন্যায় দেশে ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।মন্ত্রণালয়ের তথ্যমতে, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাপ্লাবিত এলাকাগুলোতে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার কারণে প্রায় ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।বন্যা আক্রান্ত জেলাগুলো হলো: ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। সিলেট জেলা থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৬৮টি উপজেলা বন্যাপ্লাবিত এবং ৪৯২টি ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ১১ জেলায় মোট ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার পানিবন্দি। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৪,৮০,৪৬৩ জন।এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু। কুমিল্লায় ১৪, ফেনীতে ১৭, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন ১ জন (মৌলভীবাজারে)।পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের জন্য মোট ৩,৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে মোট ৫,০২,৫০১ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া ৩৬,৪৪৮টি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেয়ার
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।