হেড অফ ডিজিটাল মিডিয়া


নীলফামারীর সৈয়দপুরে তীব্র তাপদাহ ও গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমে ঝরছে ঘাম। মানুষের জীবন প্রায় ওষ্ঠাগত। একটুখানি ছায়ার জন্য মানুষ গাছতলায় ছুটছেন। অন্যদিকে ঘন ঘন লোডশেডিং মানুষকে বড় বেকায়দায় ফেলেছে। গত কয়েকদিন ধরে এ অবস্থা চলছে এ জনপদে।গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, গত কয়েকদিন ধরে সৈয়দপুর ও আশেপাশের তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। রোববার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।তিনি বলেন, আকাশে মেঘ করেছে, কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টি হচ্ছে না। কোনো সময় একটুখানি বৃষ্টি তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে।এমন তাপমাত্রা আরও কয়েকদিন থাকবে বলে জানান তিনি।এদিকে শুধু মানুষ নয়, অতিষ্ঠ হয়ে গেছে গরু-ছাগলসহ অন্যান্য প্রাণীও। এখানকার কয়েকজন স্কুলশিক্ষক তাপপ্রবাহ চলাকালে স্কুল সকালে করার জন্য অনুরোধ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।এদিকে তৃষ্ণা মেটাতে শরবতের দোকানে ভিড় বাড়ছে। তীব্র তাপদাহ উপেক্ষা করেই মাঠেঘাটে কাজ করছেন শ্রমিকরা। যদিও ঠিকমতো কাজ করতে পারছেন না তারা। বোরো ধানের খেতেও ফাটল ধরেছে। গরমে মানুষের নানা ধরনের অসুখ-বিসুখ হচ্ছে বলে জানান সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।