

পাবনা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের ব্যবসা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনা টেকনিক্যাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডিসি অফিসে এসে শেষ হয়।পরে সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বক্তৃতা দেন স্থানীয় নেতৃবৃন্দ এবং আন্দোলনকারীরা। তারা দাবি করেন, প্রলয় চাকীর মদের ব্যবসা স্থানীয় যুবসমাজের নৈতিক অবক্ষয়ে বড় ভূমিকা রাখছে এবং এর ফলে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।কর্মসূচিতে বক্তব্য দেন সাজ্জাদ হোসেন স্বপন, সালাউদ্দিন চাদু, পাভেল হাসান ডন, মাসুদ রানা বিপ্লব, মীর সানজিদ প্রান্ত, বরকতুল্লাহ, মিরাজ আহমেদ, রতন মেম্বারসহ আরও অনেকে।বক্তারা অভিযোগ করেন, প্রলয় চাকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি ছাত্রহত্যায় সরাসরি জড়িত ছিলেন, এবং এ ঘটনায় মামলা হওয়া সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। তারা আরও বলেন, ৫ আগস্টের পরেও তার মদের দোকান চালু ছিল, এবং সেটি বন্ধ না হয়ে বরং মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। "তার দোকানের আশপাশে রয়েছে ৩-৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, যার ফলে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনে ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ছে,"—জানান এক আন্দোলনকারী।জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় পরিবেশ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।বিক্ষোভকারীরা স্পষ্ট করে বলেন, এই ব্যবসা বন্ধ না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। তারা প্রলয় চাকীর গ্রেপ্তার ও মদের দোকান অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।