

রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আনিসুজ্জামান (১৮) নামে এক পথচারী। শুক্রবার (২৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় গুরুতর আহত হন আরও একজন, যাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন জানিয়েছেন, বাঙলা কলেজের দিক থেকে আসা দ্রুতগামী বাসটি টেকনিক্যাল মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এ সময় বিভাজকে দাঁড়িয়ে থাকা পথচারী আনিসুজ্জামান বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান।নিহত আনিসুজ্জামান পাবনা সদর উপজেলার চরশিবরামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। তার পিতার নাম আবদুর রাজ্জাক।ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি এবং চালক বিল্লাল হোসেনকে (৪০) আটক করে। চালক কুষ্টিয়া সদর উপজেলার চেচুরা গ্রামের বাসিন্দা।এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ এবং প্রাথমিকভাবে বেপরোয়া গতিকেই দায়ী করা হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।