হেড অফ ডিজিটাল মিডিয়া


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের কাচিহারা গ্রামে ১১ বছরের এক কিশোরীকে ঘিরে প্রেম, ছিনতাই, মারধর এবং পরে ৭০ হাজার টাকায় স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক এনামুল হকের বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরী, উপজেলার উদগাড়ী গ্রামের শহিদুল ইসলামের নাতনী রাবেয়া খাতুন (১১)। রাবেয়ার ভাষ্য, কাচিহারা গ্রামের ইউনুস আলীর ছেলে সুমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে সুমন তাকে বাড়ি থেকে ডেকে নেয়। সঙ্গে ছিল ১২ হাজার ৫০০ টাকা।রাবেয়া জানান, উদগাড়ী কলেজ মোড় থেকে সুমনের সহযোগীরা তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেয় এবং সুমনের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।ঘটনার কিছু দিন পর কাজিপুর থানায় রাবেয়ার পরিবার ৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ দেয়। তবে তদন্ত চলাকালীন স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় একটি সালিশি বৈঠক হয়। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে অভিযুক্তদের কাছ থেকে ৭০ হাজার টাকা আদায় করে ঘটনাটি মীমাংসা করে দেন এনামুল হক।ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে কাচিহারা গ্রামের আবুল মাস্টারের ছেলে মামুন ও কেরামত আলীর ছেলে আশরাফসহ অন্তত পাঁচজন স্থানীয়ভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযুক্তদের রক্ষা করতে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন উপজেলা তাঁতীদলের আহ্বায়ক এনামুল হক।এ বিষয়ে জানতে এনামুল হকের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।কাজিপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছিলাম এবং তদন্ত চলছিল। তবে বাদীপক্ষ পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে অভিযোগ তুলে নেয়।”এ বিষয়ে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেন, “দলীয় কোনো নেতা এমন ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।