

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নূর রহমান সন্ত্রাসীদের হাত থেকে এক প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে নিজেই হামলার শিকার হয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।সোমবার দুপুরে আমানউল্লাহপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।সংবাদ সম্মেলনে নূর রহমান জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতার প্রবাসী শহীদ আলম দেশে ফেরার পথে ফেনীর লালপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে আটক হন। তারা শহীদ আলমকে মারধর করে এবং মুক্তিপণ দাবি করে। শহীদ আলম মুঠোফোনে তাকে উদ্ধারের অনুরোধ করলে তিনি স্থানীয় ইউপি মেম্বারসহ আরও দু’জনকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে, রাতভর আটক রাখে এবং সাদা চেকে স্বাক্ষর নিতে বাধ্য করে। পরবর্তীতে ওই চেকের মামলা দেখিয়ে গত ২৯ জুলাই তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকার মানুষের বিপদে পাশে দাঁড়ানো কি আমার অপরাধ? সন্ত্রাসীরা আমাকে পরিকল্পিতভাবে অপমান করে মিথ্যা মামলায় জড়িয়েছে।” তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।প্রবাসী শহীদ আলম সংবাদ সম্মেলনে বলেন, তিনি কাতারে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করতেন যেখানে ফেনীর কয়েকজন কর্মচারী ছিলেন। দেশে ফেরার সময় তাদের কাছে স্বাক্ষরিত কিছু চেক রেখে আসেন। ওই চেক ব্যবহার করে তারা প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করে এবং দেশে পালিয়ে আসে। পরবর্তীতে মামলা করলে তারা সমঝোতার আশ্বাস দিয়ে ফেনীতে ডেকে এনে তাকে জিম্মি করে, মারধর করে এবং মুক্তিপণ দাবি করে।তিনি আরও জানান, নূর রহমানকে খবর দিলে সন্ত্রাসীরা তাকেও আটক করে সাদা চেকে স্বাক্ষর নেয়। পরবর্তীতে ওই চেকের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে উভয়কেই হয়রানি করছে একটি প্রভাবশালী চক্র। এতে নূর রহমান ছয়দিন জেল খেটেছেন।শহীদ আলম ও নূর রহমান উভয়েই সরকারের কাছে মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন শেষে আমানউল্লাহপুর বাজারে এলাকাবাসী মানববন্ধন করে ন্যায়বিচারের আহ্বান জানান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।