হেড অফ ডিজিটাল মিডিয়া


গোয়ালন্দে ওসি রাকিবুল ইসলামের নিজ উদ্যোগে ১ হাজার ঔষধি গাছের চারা রোপনের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া এলাকায় বিশাল একটি ইটের রাস্তা দুইপাশ দিয়ে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপন কালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, পৌর বিএনপি দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, পৌর কৃষক দলের অন্যতম নেতা আলী আকবর সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা জানান, দীর্ঘ ২৬ বছর যাবৎ আমি উপজেলা, থানা ও সামাজিক বনায়নের সভাপতির দায়িত্ব পালন করছি। অনেকেই আমাকে বৃক্ষ মানব হিসেবে চেনে। আমি যতদিন বেঁচে থাকব বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাব। আজ ওসি মহোদয় যে সামাজিক বৃক্ষরোপণ কাজের সহযোগিতা করেছে আমরা তাকে ধন্যবাদ জানাই। ওসি রাকিবুল ইসলাম জানান, আমার ছোটবেলার থেকেই বৃক্ষরোপণের শখ। আমি এখানেই দীর্ঘদিন থাকবো না। আমার স্মৃতিটুকু ধরে রাখার জন্য এক হাজার ঔষধি গাছের চারা রোপন করলাম। এ ঔষধি গাছ দ্বারা মানুষের অনেক উপকার হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।