
নিউজ কো-অর্ডিনেটর
-7388.png&w=3840&q=75)

রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর একটি গর্তে পড়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সাজিদ কোয়েলহাট পূর্বপাড়ার বাসিন্দা রাকিবুল ইসলামের ছেলে। শিশুটি খেলার সময় গ্রামের পাশের জমিতে থাকা ৮ ইঞ্চি ব্যাসার্ধের ভাঙা নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটি এক বছর আগে বসানো হয়েছিল, কিন্তু পানি না পাওয়ায় ব্যবহার করা হয়নি এবং খালি রাখা হয়েছিল।স্থানীয়রা প্রথমে নিজে উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তানোর, চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিটের সদস্যরা এসে শিশু সাজিদকে জীবিত উদ্ধারের চেষ্টা শুরু করেন। গর্তের ভেতরে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি পাশের মাটি স্কেভেটর দিয়ে খনন করা হচ্ছে।রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আমরা আসার আগে স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেছিলেন। তখন কিছু মাটি গর্তে পড়ে গেছে। আমরা ক্যামেরা পাঠিয়ে দেখার চেষ্টা করেছি, কিন্তু মানুষের কোলাহলের কারণে শিশুটির কোনো সাড়া পাওয়ায় সমস্যা হচ্ছে।তিনি আরও জানান, শিশুকে জীবিত উদ্ধার করার জন্য অক্সিজেন সরবরাহ এবং মাটি খননের কাজ অব্যাহত রয়েছে। দ্রুত উদ্ধারের চেষ্টা চলবে।ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ উৎকণ্ঠা ও উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছেন। উদ্ধার কাজ অব্যাহত থাকায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দ্রুত এবং সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।