-7396.png&w=3840&q=75)

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের সংকীর্ণ গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে টানা অভিযানের পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ পর্যন্ত গর্তের সমান্তরালে প্রায় ৪২ ফুট পর্যন্ত খনন করেছে ফায়ার সার্ভিস, তবে শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি।আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৪০–৪২ ফুট গভীর পর্যন্ত খুঁড়েছি। শিশুটিকে এখনো পাওয়া যায়নি। সঠিক অবস্থানও চিহ্নিত করা যায়নি।”তিনি আরও বলেন, “উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান থামবে না। আমরা ধাপে ধাপে আগাচ্ছি। আরও কমপক্ষে ১০ ফুট গভীর খননের পরিকল্পনা আছে।”গতকাল বুধবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। পরে রাতে আরও ইউনিট যোগ দেয়। তানোর ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রউফ বলেন, গর্তের পাশেই সমান্তরাল আরেকটি পথ খোঁড়া হচ্ছে। দুটি ট্র্যাক্টর দিয়ে মাটি সরানো হচ্ছে। শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, দুপুরের দিকে মাটি বোঝাই একটি ট্রলি হঠাৎ দেবে গেলে ঘটনাস্থলে ভিড় হয়। এ সময় রুনা খাতুন তাঁর ছেলে সাজিদকে নিয়ে সেখানে যান। হাঁটার একপর্যায়ে সাজিদ হঠাৎ ‘মা’ বলে চিৎকার করে পড়ে যায় খড় দিয়ে ঢাকা সরু গর্তে।রুনা খাতুন বলেন, গর্তটি খড় দিয়ে ঢেকে রাখা ছিল। আমরা কেউ বুঝতে পারিনি। নিচ থেকে ও কয়েকবার ‘মা, মা’ বলে ডাকছিল।স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের এক ব্যক্তি ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করতে গর্তটি করেছিলেন। পরে তা ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে গর্তটি আবার উন্মুক্ত হয়ে পড়ে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, দুপুর ১টার দিকে শিশু একটি অতিরিক্ত সরু, পরিত্যক্ত গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজ শুরু করে। আমরা ঘটনাস্থলে আছি।এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। পরিবারের সদস্যরা শিশুটিকে জীবিত ফিরে পাওয়ার অপেক্ষায় দুশ্চিন্তায় দিন পার করছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।