
নিউজ কো-অর্ডিনেটর
.png&w=3840&q=75)

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের আমতলী বাজারে সরকারি সারের ডিলারশিপ থাকলেও বাস্তবে সেখানে নেই কোনো ডিলার। খাতা-কলমে ‘মেসার্স আশিক বীজ ভান্ডার’-এর নামে ডিলারশিপ থাকলেও গত ১০ বছরে কখনোই সেখানে সার বিক্রি হয়নি। বরং ডিলার মমিনুল ইসলাম নিয়মবহির্ভূতভাবে পাশের ইউনিয়ন উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। বিষয়টি দীর্ঘ সময় ধরে কৃষি কর্মকর্তাদের অগোচরে রয়ে গেছে।সরেজমিনে আমতলী বাজারে গিয়ে দেখা যায় তিনটি খুচরা সার বিক্রির দোকান থাকলেও কোথাও নেই সরকার অনুমোদিত ডিলার পয়েন্টের চিহ্ন। স্থানীয় কৃষকরা জানান, তারা কোনোদিন দেখেননি যে এখানে সরকারি মূল্যে সার বিক্রি হয়েছে।আমতলীর কৃষক আব্দুল হামিদ (৫০) বলেন, এখানে যে সরকারি ডিলার আছে, আজকেই প্রথম জানলাম। আমরা খুচরা দোকান থেকে বেশি দামে সার কিনি।অন্য কৃষক অধির রায় বলেন, খুচরা ব্যবসায়ীরা প্রতি কেজিতে ৫ টাকা বেশি নেয়। সরকারি সার কম দামে পেতাম, যদি এখানে ডিলার থাকত। আমরা তো জানতামই না।স্থানীয় শিক্ষক অতুল চন্দ্র রায় বলেন, ৩০ বছর ধরে কৃষিকাজ করি। এই বাজারে সার পয়েন্ট আছে—এ তথ্য কখনোই পাইনি। প্রতিবছর পাশের ইউনিয়ন থেকে বাড়তি দামে সার আনতে হয়।খোঁজ নিয়ে জানা যায়, মমিনুল ইসলাম ২০১০ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ বিপণনের লাইসেন্স নেন। পরে একই গুদামঘর দেখিয়ে সারের ডিলারশিপও নেন। নিয়ম অনুযায়ী আমতলীতে সার বিক্রির কথা থাকলেও তিনি ব্যবসা করছেন ফরকেরহাট বাজারে।মমিনুল ইসলাম বলেন, আমতলীতে যখন লাইসেন্স নেই, তখন বাজারে ব্যবসা তেমন ছিল না। তাই ফরকেরহাটে ব্যবসা করি। অফিসের লোকও জানে।রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, আমরা সব ইউনিয়নের ডিলারদের মতামত নিয়ে বিধি অনুযায়ী ডিলার নির্ধারণ করেছি। তবে এক ইউনিয়নের ডিলার আরেক ইউনিয়নে সার বিক্রি করতে পারেন কিনা এই প্রশ্নের স্পষ্ট জবাব তিনি দিতে পারেননি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, যে ইউনিয়নে ডিলার পয়েন্ট, সেই ইউনিয়নেই সার বিক্রি করতে হবে এটাই নিয়ম।তদন্তে আরও জানা যায়, একই পরিবারের দুই ভাই দুলাল মিয়া (আল রায়হান ট্রেডার্স) ও মমিনুল ইসলাম (আশিক বীজ ভান্ডার) ডিলারশিপ পেতে এনআইডিতে পিতার নাম পরিবর্তন করেছেন।এক ভাইয়ের লাইসেন্সে পিতা ছুমাইল উদ্দিন, অন্য ভাইয়ের লাইসেন্সে পিতা আব্দুল ছালাম। অথচ তারা একই পিতার সন্তান। এ বিষয়ে মমিনুল ইসলাম স্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধা চাচার নাম ব্যবহার করেছিবিভিন্ন সুবিধার জন্য।রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, এনআইডি জালিয়াতি গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করা প্রয়োজন। আপনি জানানোয় আমরা উচ্চ কর্তৃপক্ষকে অবহিত করব।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।