.png&w=3840&q=75)

পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত ঢামেকে নেওয়া হয়।ঢামেকের পরিচালক আসাদুজ্জামান বলেন, তাঁর মাথায় বুলেটের আঘাত রয়েছে। বুকে ও পায়েও আঘাত আছে। পায়ের আঘাতটি সম্ভবত রিকশা থেকে পড়ে যাওয়ার সময় হয়েছে। আমরা ঢামেকে একটি প্রাথমিক সার্জারি করেছি। এখন তাঁকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হচ্ছে।তিনি আরও জানান, পরিবার প্রথমে সিএমএইচে নেওয়ার কথা বলেছিল, পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার অনুরোধ জানায়। আমরা তাদের সিদ্ধান্ত অনুযায়ী এভারকেয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত আছে।গুলিবিদ্ধ হওয়ার সময় ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি প্রথম আলোকে বলেন, জুমার নামাজ শেষে হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই একটি মোটরসাইকেলে দুজন এসে হাদি ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে এসে দুষ্কৃতকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি হামলাটিকে “অগ্রহণযোগ্য ও রাজনৈতিক পরিবেশের জন্য অশুভ সংকেত” হিসেবে উল্লেখ করেন।একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দিয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।