

খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ধান কেটে নেওয়া এবং বাধা দিতে গেলে মারপিটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।শুক্রবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুর সাত্তার সানার ছেলে আব্দুল হক।লিখিত বক্তব্যে তিনি বলেন, কমলাপুর মৌজায় বিভিন্ন দাগে মোট ১ দশমিক ৩২ একর জমির বৈধ মালিক তারা, যার চূড়ান্ত রেকর্ড প্রস্তুত হয়েছে। কিন্তু প্রতিপক্ষ গড়েরাবাদ গ্রামের কুদ্দুস সানা, ভিলেজ পাইকগাছা গ্রামের সবুর সানা, ডাবলু সানা, আল-আমিন সানা, মমিন সানাসহ অন্যরা দীর্ঘদিন ধরে ওই রেকর্ডীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।তিনি আরও বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তারা নির্বাহী আদালতে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত তদন্ত শেষে দখলভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরে জমিতে ধান রোপণ করা হয়। ধান পাকার আগেই প্রতিপক্ষ ধান কেটে নেওয়ার হুমকি দিলে পুনরায় ১৮৮ ধারায় আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর আদালত ১৮৮ ধারার নোটিশ জারি করেন।অভিযোগে বলা হয়, আদালতের ১৮৮ ধারা বলবৎ থাকা সত্ত্বেও গত ৮ ডিসেম্বর প্রতিপক্ষ জমি থেকে ধান কেটে নেয়। বিষয়টি আদালতের নজরে আনলে সেখানে ১০৭/১১৭ ধারা জারি করা হয়। এরপরও গত ১১ ডিসেম্বর পুনরায় ধান নিয়ে যেতে এলে আদালতের আদেশ মানতে বলায় তাদের ওপর হামলা চালানো হয়। এতে আব্দুল হকের ভাইপো করিম সানা গুরুতর আহত হন বলে দাবি করা হয়।এ বিষয়ে অভিযুক্তদের একজন করিম সানার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।