সারাদেশ
দ্য ডিসেন্টের দাবি: হাদীর ওপর হামলাকারীর পক্ষে থাকা দুই আইনজীবীই বিএনপিপন্থি
ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের পিটিশন ফাইলকারী আইনজীবী মো. মাহফুজার রহমান ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক।
আদালত থেকে ফয়সালের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে অ্যাডভোকেট মো. মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি ও তথ্যের সাথে মিলিয়ে দ্য ডিসেন্ট এ বিষয়ে নিশ্চিত হয়েছে।
গতকাল শনিবার দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে মাহফুজার রহমানের (Md Mahfujar Rahman) নম্বর সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছিল, ফয়সাল করিমের পিটিশন দায়েরকারী আইনজীবী হিসেবে যেই মাহফুজার রহমানের নাম রয়েছে সেই ব্যক্তি তিনি কি না?
উত্তরে তিনি জানিয়েছিলেন, তিনি সেই ব্যক্তি নন।
আরো প্রশ্ন করা হয়েছিল, ‘জামিন আদেশের কপিতে Kaisar Kamal, Advocate বলে যার নাম রয়েছে তিনি কি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কি না?

তবে আজ রোববার আদালত থেকে উল্লিখিত দুটি নথি সংগ্রহ করে দেখা গেছে, মাহফুজার রহমান গতকাল শনিবার দ্য ডিসেন্টকে অসত্য তথ্য দিয়েছেন। কারণ ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনে ‘মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)’-এর নামে যেই আইনজীবীর নাম, মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি রয়েছে; তার সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা ‘মো. মাহফুজার রহমান’-এর মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি হুবহু মিলে যায়।

এফিডেভিটে যুক্ত পোট্রেইট ছবিটি ‘Md Mahfujar Rahman (Eliyash)’ নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সাথে হুবহু মিলে যায়।
ওই ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, মাহফুজার রহমানের সাথে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতা রয়েছে। মাহফুজার বিভিন্ন সময়ে কায়সার কামালের সাথে নিজের ছবি পোস্ট করেছেন এবং তাকে ‘স্যার’ ও ‘প্রিয় অভিভাবক’ বলে সম্বোধন করেছেন একাধিক ফেসবুক পোস্ট, যেগুলো দ্য ডিসেন্ট আর্কাইভ করেছে।
২০২৪ সালের ১৯ নভেম্বর কায়সার কামালের ছবি পোস্ট করে মাহফুজার রহমান লিখেছেন, ‘অভিনন্দন প্রিয় অভিভাবক Barrister Kayser Kamal স্যার। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সম্মানিত সদস্য। আপনার সফলতা কামনা করছি।’
আজ রোববার সকালে মাহফুজার রহমানকে কল করে আদালত থেকে সংগৃহীত জামিন পিটিশন ও এফিডেভিটের কপিতে তার নাম, আইডি ও ছবি থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আদালতে আছি, বের হয়ে কল দিচ্ছি।’
এর আধা ঘণ্টা পরে একাধিকবার কল করে তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

এরপর ‘অ্যাডভোকেট কায়সার কামাল’-এর রাজনৈতিক পরিচয় নিয়ে অনলাইনে বিতর্ক দেখা দেয়। কেউ দাবি করেন, তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারস্টিার কায়সার কামাল। আবার অনেকে সেটি অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে দ্য ডিসেন্ট অনুসন্ধান করে দেখে যে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার্স ডিরেক্টরিতে ‘কায়সার কামাল’ নামে মাত্র একজন আইনজীবীই আছেন, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।









