-7481.png&w=3840&q=75)

খুলনার পাইকগাছায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে রমজান সরদার নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক তরুণী পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেলেক পুরাইকাটী গ্রামের জাফর সরদারের ছেলে রমজান সরদারের সঙ্গে প্রতিবেশী এক তরুণীর (ছদ্মনাম: সুমাইয়া) মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত যুবক গোপনে একাধিকবার ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।ভুক্তভোগীর দাবি, অন্তঃসত্ত্বা হওয়ার পর বিয়ের জন্য চাপ দিলে রমজান সরদার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। তিনি গর্ভের সন্তান নষ্ট করতে চাইলে অভিযুক্ত যুবক শিগগিরই বিয়ে করবেন বলে আশ্বাস দিয়ে তা করতে বাধা দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত রমজান সরদার বলেন, তাঁর সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল, তবে শারীরিক সম্পর্কের অভিযোগ তিনি অস্বীকার করেন।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।