
নিউজ কো-অর্ডিনেটর


রোগী দেখার সময় মোবাইলে গেম খেলার ভাইরাল ভিডিওর ঘটনায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে হাসপাতালের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করা হয়।দুদকের প্রাথমিক অনুসন্ধানে মেডিকেল অফিসার সামরিন সুলতানার বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা যায়, তিনি সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নিয়েছেন এবং যোগদানের পর থেকে ছুটি ব্যতীত মোট ১৭ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে কর্মস্থলে উপস্থিত থাকারও প্রমাণ মিলেছে।অভিযানকালে হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও সেবিকাদের মধ্যেও নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হওয়ার বিষয়টি নজরে আসে বলে দুদক সূত্রে জানা গেছে।উল্লেখ্য, গত মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১১৯ নম্বর কক্ষে রোগী দেখার সময় মেডিকেল অফিসার সামরিন সুলতানার মোবাইলে গেম খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রোগীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমস্যা কী, আমি গেমও খেলছি, আপনার রোগীও দেখছি।’ ভিডিওটি ভাইরাল হলে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। যদিও ওইদিন চিকিৎসক দাবি করেছিলেন, তখন কোনো রোগী না থাকায় তিনি মোবাইল ফোন হাতে নিয়েছিলেন।দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, রোগী দেখার সময় গেম খেলার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, চলতি বছরের ২৪ জুন যোগদানের পর থেকে সামরিন সুলতানা ছুটি ছাড়া ১৭ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে উপস্থিত থাকার নিয়ম থাকলেও তিনি গড়ে পৌনে ১০টার দিকে অফিসে আসতেন এমন প্রমাণ পাওয়া গেছে।তিনি আরও জানান, ভাইরাল ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দুই কার্যদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বললেও সংশ্লিষ্ট চিকিৎসক তা দেননি। অভিযানের সার্বিক বিষয় হাসপাতালের পরিচালকের কাছে জানানো হয়েছে এবং এ সংক্রান্ত প্রতিবেদন দুদক চেয়ারম্যানের কাছে পাঠানো হবে।এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোনিয়া কাওকাবি বলেন, শামরিন সুলতানার ছুটির আবেদনপত্রে তাঁর স্বাক্ষর রয়েছে এ তথ্য তিনি আজই জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবির বলেন, সংশ্লিষ্ট চিকিৎসককে ইতোমধ্যে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পাওয়ায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি সকল চিকিৎসক ও কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।