-7518.png&w=3840&q=75)

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, আনসার ও ভিডিপি, সিভিল ডিফেন্স, রাজারহাট সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় শহীদ আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে ঠাটমারী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, রাজারহাট থানা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সকাল ৯টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পুলিশ, আনসার-ভিডিপি, সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ। এছাড়া উপস্থিত ছিলেন রাজারহাট সাংবাদিক ফোরামের সভাপতি মো. তারেকুর রহমান, সদস্য সচিব সোহেল রানা প্রমুখ।দিবসটির কর্মসূচির শেষ পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।