-7533.png&w=3840&q=75)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত–বাংলাদেশ সীমান্তের এপার ও ওপার থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এসব ঘটনায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের কবরস্থানের নিকটবর্তী একটি খাল থেকে এক হাত কাটা অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দোয়ারাবাজার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে একই ইউনিয়নের শ্যামারগাঁও লাফার্জ সীমান্ত ও ভারতের মেঘাল্য রাজ্যের কালাটেক বস্তি এলাকায় আহাদ মিয়া (৪০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর লাশ পাওয়া যায়।পুলিশ জানায়, সোমবার সকালে সীমান্তের ওপারে আহাদ মিয়ার লাশ পড়ে থাকতে দেখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিষয়টি লাফার্জ ক্যাম্পে কর্মরত বিজিবিকে অবহিত করে। পরে বিকেলে ভারতীয় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নিহত আহাদ মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত আপ্তর আলীর ছেলে।স্থানীয়রা জানান, আহাদ মিয়া সীমান্ত এলাকায় গরু ও মহিষের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে আততায়ীদের হাতে তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম তালুকদার জানান, দুটি ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।