
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

সুনামগঞ্জে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় মোহাম্মদ রফিক মিয়া (নাম প্রকাশিত) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি তার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা স্বজনদের কাছে পাঠান এবং সেগুলোকে স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের তথাকথিত প্রমাণ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার রফিক মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের মো. ইলিয়াস মিয়ার ছেলে। তবে তার স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার রায়পুরা থানার চরমেঘনা গ্রামে। বর্তমানে তিনি সেখানেই বসবাস করছিলেন।
ভুক্তভোগী স্ত্রী এই ঘটনায় বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে ভিডিও ধারণে ব্যবহৃত ডিভাইসসহ আটক করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ জানান, অভিযুক্ত ব্যক্তি স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন ও চরিত্র হননের চেষ্টা করছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, ডিজিটাল অপরাধ ও পারিবারিক সহিংসতার এমন ঘটনা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। এ ধরনের অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।