

র পাইকগাছায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মেধা লালন ট্রাস্ট। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালেই আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হয় এই বৃত্তি প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা মানেই জাতির ভবিষ্যতে বিনিয়োগ করা। এই শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তরুণ কুমার জোয়াদ্দার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম এবং পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান।
আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেধা লালন ট্রাস্টের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের পুত্র মুবাশশির বিন শহীদ ত্বাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক বাবর আলী গোলদার। এছাড়াও বক্তব্য দেন অঞ্জলী শীল, বাহরুল ইসলাম ও লিমা আক্তার।
এ বছর আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসা, মঠবাটী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এবং ফসিয়ার রহমান মহিলা কলেজের মোট ১০৫ জন শিক্ষার্থী মেধা লালন বৃত্তি লাভ করেন।
অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, প্রেরণা আর আশার আবহ। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা জানান, এই সহায়তা তাদের পড়াশোনার পথে নতুন উদ্দীপনা জোগাবে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা হয়ে থাকবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।