

ভোলায় নতুন শিক্ষাবর্ষের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছয় লাখের বেশি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই। রাষ্ট্রীয় শোক পালনের কারণে এবার কোনো আনুষ্ঠানিক বই বিতরণ উৎসব হয়নি। তবে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল স্পষ্ট আনন্দ। বছরের প্রথম দিনেই বই পাওয়ায় অনেক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করেছে। শিক্ষক ও অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন সময়মতো বই পৌঁছানোর উদ্যোগে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ভোলায় প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জন। এই শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে মোট ৫০ লাখ ২৪ হাজার ১৫৩ কপি পাঠ্যবই।
এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ২ লাখ ৮৬ হাজার ৪২০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ ছিল ১১ লাখ ৭৩ হাজার ৯৯৮ কপি বই। প্রাথমিক স্তরে শতভাগ বই বিতরণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের ৩ লাখ ৪৬ হাজার ২১০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ লাখ ৫৫ হাজার ৬৫৫ কপি বই। তবে চাহিদা অনুযায়ী কিছু বই এখনো সব প্রতিষ্ঠানে পৌঁছায়নি বলে জানানো হয়েছে।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার মোট ১ হাজার ৫৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানদের সরাসরি তত্ত্বাবধানে বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল পরিবেশে নিজ নিজ শ্রেণির বই সংগ্রহ করে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।