
খেলা ডেস্ক
.webp&w=3840&q=75)

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারি ও তাঁদের সহযোগীদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে ঘটনায় জড়িত অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (রাত ১১টা) শ্রীপুরের মাওনা এলাকার পিয়ার আলী কলেজ–সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস, এসআই মুহাম্মদ মাসুদ রানা ও কনস্টেবল আজিজ। তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানা-পুলিশ সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাওনা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে লাকী আক্তার (২৮), জাহাঙ্গীর আলম (২৬) ও মো. রাজীব (৩৩)–কে আটক করা হয়। তল্লাশির একপর্যায়ে তাঁদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় স্থানীয় আরও কয়েকজন মাদক কারবারি ও তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র, রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের দুটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়।
একপর্যায়ে হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে রাজীব ও জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নেয়। হামলার সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আবুল বাশার বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। একই সঙ্গে মাদক উদ্ধারের ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে।
ঘটনার বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।