

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে দাখিল হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র।
শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাইয়ের ফল ঘোষণা করেন।
সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এই আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ খান এবং ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরী।
সুনামগঞ্জ-২ আসনে প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এখানে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির নাসির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী, জামায়াতের মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের মোহাম্মদ সোয়াইব আহমদ এবং সিপিবির নিরঞ্জন দাস।
সুনামগঞ্জ-৩ আসনে আয়কর বকেয়া থাকায় এবি পার্টির সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বাক্ষর জটিলতায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খান ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এই আসনে বৈধ প্রার্থী হয়েছেন বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, জামায়াতের ইয়াসিন খান, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের শাহিনুর পাশা বাসা চৌধুরী ও শেখ মুশতাক আহমদ।
সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম এবং এলডিপির মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এখানে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির অ্যাডভোকেট নুরুল ইসলাম, জামায়াতের অ্যাডভোকেট শামস উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, খেলাফত মজলিসের মো. আজিজুল হক, জাতীয় পার্টির নাজমুল হুদা এবং ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলাম।
সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. মোশাহীদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির কলিম উদ্দিন মিলন, জামায়াতের আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হক।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।