.webp&w=3840&q=75)

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (আজ) সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আফনান (৭)। সে ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র জানান, সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে শিশুটি মারা গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশুটির মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে গত কয়েক দিন ধরে সংঘাত চরম আকার ধারণ করেছে। মংডু টাউনশিপসহ আশপাশের এলাকায় আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনী বিমান হামলা, ড্রোন হামলা, মর্টারশেল ও বোমা নিক্ষেপ জোরদার করেছে। একই সঙ্গে স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং নবী হোসেন বাহিনীর সংঘর্ষ চলছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হোয়াইক্যং সীমান্তের বিপরীতে রাখাইন রাজ্যের বলিবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি ও মর্টারশেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী ইউনিয়নের অন্তত ১১টি গ্রাম কেঁপে ওঠে। আতঙ্কে অনেকে রাত জেগে সময় কাটান, কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
Related posts here
ওপারের গোলাগুলির মধ্যে রোববার সকালে একটি গুলি এসে পড়ে হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায়, এতে আফনান নিহত হয়। এ ছাড়া গুলি এসে পড়ছে লোকজনের বসতঘর, চিংড়িঘের ও নাফ নদীতেও।
পরিস্থিতির প্রেক্ষিতে নাফ নদী ও স্থলসীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড। উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা বলেন, তিন দিন ধরে সীমান্তের ওপারে দিনরাত গোলাগুলি ও বোমা বিস্ফোরণ চলছে। ওপার থেকে ছোড়া গুলি এপারের ঘরবাড়ি ও জমিতে এসে পড়ছে, এতে মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সতর্ক করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।