

নওগাঁর পত্নীতলায় ১৬ মাস বয়সী মেয়েশিশুকে আত্রাই নদীতে ফেলে দিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন এক মা। তবে স্থানীয় এক ব্যক্তির তাৎক্ষণিক উদ্যোগে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে পত্নীতলা উপজেলার মাহমুদপুর সেতু থেকে শিশুটিকে নদীতে ফেলে দেন ওই নারী। পরে তিনি নিজেই পত্নীতলা থানায় গিয়ে পুলিশকে জানান যে, তিনি তাঁর সন্তানকে নদীতে ফেলে দিয়েছেন এবং তাঁকে গ্রেপ্তার করার অনুরোধ করেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, স্থানীয় বাসিন্দা খমির শেখ (৬৫) নদীর তীরে শিশুটিকে শুশ্রূষা করছেন। তিনি নদীতে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বিশেষ কৌশলে পেটের পানি বের করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটি জীবিত উদ্ধার হওয়ায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।’
পরিবার ও স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শিশুটির জন্মের পর থেকেই ওই নারী অস্বাভাবিক আচরণ করছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মাহমুদপুর সেতু থেকে শিশুটিকে নদীতে ফেলে দেন।
শিশুটির বাবা বলেন, ‘আমার স্ত্রী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। কিন্তু তিনি এমন ভয়ংকর কাজ করবেন, তা আমরা কল্পনাও করিনি। মেয়ের দেখভাল এখন পরিবারের অন্য সদস্যরা করছেন। স্ত্রীর মানসিক অবস্থার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ওই নারী মানসিকভাবে অসুস্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। চিকিৎসার জন্য তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’
শিশুটিকে উদ্ধার করে জীবন বাঁচানোর জন্য স্থানীয় বাসিন্দা খমির শেখকে পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।