

কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টানা অভিযানে একজন চোরাকারবারিসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। ২১ ও ২২ জানুয়ারি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, ২১ জানুয়ারি সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ৪৭ বিজিবির অধীন তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৩৯/২-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ী মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মো. টুটুল (৩০) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে আটক করা হয়। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার পলাশীপাড়া গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ভারতীয় একটি শাড়ি, দুটি চাদর ও দুটি মহিলাদের কাটিগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ হাজার ১০০ টাকা।
এরপর ২২ জানুয়ারি রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ চর মেঘনা মাঠ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬২ বোতল ফেন্সিডিল এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৫ হাজার ৩০০ টাকা।
একই দিন ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ আতারপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১৮ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত স্কাপ সিরাপের আনুমানিক সিজার মূল্য ৮৭ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
বিজিবি সূত্রে জানানো হয়, এসব অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৩১ হাজার ৬০০ টাকা। আটক আসামিসহ জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। আর মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।