

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনের অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলায় বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) বোরহানউদ্দিন পৌর বাজারসংলগ্ন ব্রিজের পাড় এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম বেপারী (৫৫) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে নৌবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি বিশেষায়িত টহল দল কৌশলগতভাবে ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহজনকভাবে ওই এলাকায় প্রবেশের সময় মো. জসিম বেপারীকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রঞ্জিত চন্দ্র দাস আটক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড ও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নৌবাহিনী জানায়, অভিযান শেষে উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, মো. জসিম বেপারীর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।
এদিকে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকার পাশাপাশি স্থলভাগেও নিরাপত্তা নিশ্চিত করছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক দমন ও সন্ত্রাস প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে দেশের আটটি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় পাঁচ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।