
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চার দিনের ছুটি পেয়েছেন পোশাকশ্রমিকেরা। সেই ছুটি কাজে লাগিয়ে ভোট দিতে গ্রামে ফিরতে শুরু করেছেন গাজীপুর শিল্পাঞ্চলের কয়েক লাখ শ্রমিক। এতে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ঈদের সময়ের মতো যানবাহনের চাপ তৈরি হয়েছে। কোথাও কোথাও তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল থেকে পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ার পরপরই বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে মহাসড়কে নেমে পড়েন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহনের চাপ তৈরি হয়। এতে উত্তরবঙ্গগামী যাত্রীদের পাশাপাশি স্থানীয় চলাচলও ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। অনেক যাত্রী জানান, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগত, এখন সেখানে তিন থেকে চার ঘণ্টাও লেগে যাচ্ছে।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলে কারখানাগুলো থেকে একযোগে ছুটি শুরু হলে কালিয়াকৈরের চন্দ্রা থেকে বাড়ইপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও যাত্রীর চাপ এখনও কমেনি।
বাড়িমুখী শ্রমিকেরা জানান, ভোট দিতে যাওয়ার আনন্দ থাকলেও যানজট ও অতিরিক্ত ভাড়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকেই অভিযোগ করেন, ভিড়ের সুযোগ নিয়ে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে।
টাঙ্গাইলের পোশাকশ্রমিক ফরহাদ হোসেন বলেন, “ভোট দেওয়ার জন্য ছুটি পেয়ে রওনা দিয়েছি। কিন্তু চন্দ্রা মোড়ে এক ঘণ্টার বেশি সময় আটকে আছি। কখন বাড়ি পৌঁছাতে পারব, বুঝতে পারছি না।”
এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, নির্বাচনী দায়িত্বে পুলিশের বড় একটি অংশ ব্যস্ত থাকায় মহাসড়কে প্রয়োজনীয় জনবল মোতায়েন করা সম্ভব হয়নি। সীমিত জনবল নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
নির্বাচন সামনে রেখে ভোটারদের বাড়িমুখী যাত্রা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এতে আগামী দিনগুলোতেও মহাসড়কে যানজটের আশঙ্কা রয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।