.jpg&w=3840&q=75)

চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল থেকেই ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ সারি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
বেলা ১১টার দিকে চন্দনাইশের শুচিয়া রামকৃষ্ণ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সবুজ মাঠে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন ৯২ বছর বয়সী দিপু রানী দে। পাকিস্তান আমল থেকে নিয়মিত ভোট দিয়ে আসা এই প্রবীণ ভোটার বয়সের ভারে ন্যুব্জ, হাতে লাঠি তবুও ভোট দিতে এসে প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়ান। তাঁর চোখেমুখে ক্লান্তির চিহ্ন নেই; বরং ছিল উচ্ছ্বাস।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “আঁরা দেশেত শান্তি চাই। ভোট দিলি দেশেত শান্তি আইয়্যে।” অর্থাৎ, আমরা দেশে শান্তি চাই। ভোট দিলে দেশে শান্তি আসে। আগামী নির্বাচনেও ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুচিয়া রামকৃষ্ণ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদুল হক জানান, এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৫০১ জন। বেলা ১১টা পর্যন্ত প্রায় ৫০০টি ভোট পড়েছে, যা মোট ভোটের প্রায় ৩৩ শতাংশ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এদিকে চন্দনাইশ আইডিয়াল স্কুল কেন্দ্রে বেলা ১১টার দিকে দুই শতাধিক ভোটারের দীর্ঘ সারি দেখা যায়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ধীরে ধীরে লাইনে এগিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তাঁরা।
ভোট দিয়ে বেরিয়ে আসা ৬০ বছর বয়সী হালিমা বেগম বলেন, “ভোট দি দুই জাগাত। মার্কাতও দি, আবার গণভোটও দি। কিন্তু বিস্তারিত কিছু ন জানি। আল্লাহর নাম লই ভোট দি।” তিনি জানান, সকালে এসে প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। দেশে শান্তি ফিরলেই তিনি সন্তুষ্ট বলে মন্তব্য করেন।
একই কেন্দ্রে কোলে এক মাস বয়সী সন্তান নিয়ে ভোট দিতে আসেন তসলিমা আক্তার। আগের মতো এবারও আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন বলে জানান তিনি।
আইডিয়াল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আসাদ সিদ্দিকী জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫১ জন; এর মধ্যে অর্ধেকই নারী। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২৯ শতাংশ।
চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪০৬ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে প্রায় ২৮ শতাংশ। অধিকাংশ প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন।
কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৯২ জন। সেখানে ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ। প্রিসাইডিং কর্মকর্তা দেবানন্দ বসু জানান, এ কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি; ইতিমধ্যে প্রায় ৪০০ নারী ভোটাধিকার প্রয়োগ করেছেন।
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৮৪৭, নারী ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ এবং হিজড়া ভোটার ১ জন। মোট ১০০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আসনটিতে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রবীণ থেকে নবীন সবার প্রত্যাশা একটাই: ভোটের মাধ্যমে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।