

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জামায়াত–এনসিপি সমর্থকদের ওপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ১১ দলীয় ঐক্যজোট (কুড়িগ্রাম-২)। অভিযোগ করা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের পরিকল্পিত হামলায় হাসান জিহাদী, তানজিম হাসান, নাছির লিমনসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার এক বিবৃতিতে ১১ দলীয় ঐক্যজোট এ প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়, গত ১৩ তারিখ রাতে বিএনপির নেতাকর্মীরা উচ্চ শব্দে গান বাজিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ চরম দুর্ভোগে পড়েন। এলাকাবাসী প্রতিবাদ জানালে এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, পরদিন রাত আনুমানিক ৮টার দিকে সরিষাবাড়ী এলাকায় যুবশক্তির সদস্য নাছির লিমনকে ঘরে আটকে মারধর করা হয়। খবর পেয়ে হাসান জিহাদী, তানজিম হাসান ও ছাত্রশক্তির আহ্বায়ক হাসান মেহেদী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল মেম্বার, যুবদলের রিয়াজুল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল, অপু সরকারসহ অর্ধশতাধিক ব্যক্তি এ হামলায় জড়িত ছিলেন বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আহতরা নিরস্ত্র ছিলেন। স্থানীয় কয়েকজন নারী আহতদের উদ্ধার করে আশ্রয় দেন। তবে প্রশাসনকে জানানো হলেও তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ তোলা হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
১১ দলীয় ঐক্যজোট অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।