
ভোলা, মনপুরা প্রতিনিধি


স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় এখনো পৌঁছায়নি জাতীয় গ্রিডের বিদ্যুৎ। বরিশাল বিভাগের প্রায় ৩৭৩ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় বসবাস করেন প্রায় এক লাখ মানুষ। উন্নয়নের নানা সূচকে অগ্রগতির কথা বলা হলেও বাস্তবে মনপুরা এখনো জাতীয় বিদ্যুৎ সংযোগের বাইরে রয়ে গেছে।
উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে কেবল ২নং হাজিরহাট ইউনিয়নে ওজোপাডিকোর জেনারেটরনির্ভর বিদ্যুৎ সরবরাহ রয়েছে। সেখানেও দিনে গড়ে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। বাকি চারটি ইউনিয়নে নেই কোনো বিদ্যুৎ সংযোগ। ফলে পুরো উপজেলাই কার্যত সোলারনির্ভর।
সূর্য ডোবার পর অধিকাংশ এলাকা ডুবে যায় অন্ধকারে। বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে সোলারের ক্ষীণ আলোই ভরসা। অনেক পরিবার এখনো কেরোসিন বাতি ব্যবহার করে।
স্থানীয় ব্যবসায়ী মো. নুরনবী বলেন, দিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকলে ব্যবসা চালানো সম্ভব হয় না। জেনারেটরনির্ভর বিদ্যুৎ ব্যয়বহুল হওয়ায় অনেক সময় বিকেলেই দোকান বন্ধ করতে হয়।
বিদ্যুতের অভাবে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় শিক্ষার্থী তামজিদ সামি জানায়, রাতে পড়তে বসলে সোলারের চার্জ শেষ হয়ে গেলে আর পড়াশোনা করা যায় না। কম্পিউটার ব্যবহার, অনলাইন ক্লাস কিংবা পরীক্ষার প্রস্তুতিতেও বাধা তৈরি হচ্ছে।
স্বাস্থ্যসেবাও বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি চালাতে সমস্যা হয়। পর্যাপ্ত ফ্রিজিং ব্যবস্থা না থাকায় অনেক ওষুধ সংরক্ষণেও বাধা সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ না থাকায় বরফ কারখানা, কোল্ড স্টোরেজ বা ক্ষুদ্র শিল্প গড়ে ওঠেনি। মৎস্যনির্ভর এ অঞ্চলে বরফ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিদ্যুৎ অত্যন্ত প্রয়োজনীয় হলেও তা অনুপস্থিত।
উপজেলার অধিকাংশ পরিবার নিজ উদ্যোগে সোলার প্যানেল ব্যবহার করছে। তবে এতে সীমিত সময়ের জন্য আলো ও মোবাইল চার্জের সুবিধা মিললেও ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো সম্ভব হয় না।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় আনার পরিকল্পনার কথা শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকল্পের আলোচনা থাকলেও বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) নূর আহমদ বলেন, মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা চলছে। গত বছরের সেপ্টেম্বর মাসে মন্ত্রণালয়ের একটি টিম মনপুরা সফর করেছে এবং বিষয়টি নিয়ে কাজ এগোচ্ছে।
দেশ যখন বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে স্বয়ংসম্পূর্ণতার কথা বলছে, তখনও একটি দ্বীপ উপজেলা জাতীয় গ্রিডের বাইরে রয়ে গেছে। প্রায় এক লাখ মানুষের জীবনযাত্রা, শিক্ষা ও অর্থনীতি সীমিত বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভরশীল।
স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও মনপুরাবাসীর প্রশ্ন একটাই কবে জ্বলবে জাতীয় গ্রিডের আলো মনপুরায়?
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।