.jpg&w=3840&q=75)

পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোণা পৌর শহরের রাস্তায় থাকা পথচারী, রোজাদার ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপি’র নেতা এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর থেকে ইফতারের আগ পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়। যারা কাজের তাগিদে বা রাস্তায় থাকার কারণে সময়মতো বাড়িতে পৌঁছাতে পারেন না, তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন সকাল থেকেই রান্নার কাজ শুরু হয় এবং দুপুরের পর তা প্যাকেটিং করা হয়। পরে একটি পিকআপ ভ্যানে করে বিএনপি’র নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে রিকশাচালক, ভ্যানচালক ও সাধারণ পথচারীদের হাতে ইফতারের প্যাকেট ও পানি বিতরণ করা হয়।
এই উদ্যোগ সম্পর্কে আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, গত বছরের মতো এবারও আমরা নেত্রকোণা পৌর শহরে এই ইফতার বিতরণের আয়োজন করেছি। গত বছর আমরা ৩৫০ থেকে ৪০০ জন পথচারীর মাঝে ইফতার বিতরণ করেছিলাম। আলহামদুলিল্লাহ এবার আমরা প্রায় ৫০০ জন পথচারীকে ইফতার করানোর লক্ষ্য নিয়ে কাজ করছি। জাতীয়তাবাদী দলের ভাইদের সাথে নিয়ে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে যারা আর্থিক অসচ্ছলতা বা ব্যস্ততার কারণে সময়মতো ইফতার করতে পারেন না, তাদের পাশে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য। আমরা আশা করি পুরো মাসজুড়ে সাধারণ মানুষের পাশে এইভাবে থাকতে পারব।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।