.jpg&w=3840&q=75)

কুড়িগ্রামের রাজারহাটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ভিড় জমেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ডেপুটি কমান্ডার মোঃ সোলায়মান আলী এবং রাজারহাট থানার পুলিশ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজারহাট সাংবাদিক ফোরামসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও শ্রদ্ধা জানান। শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমামের নেতৃত্বে মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরবর্তী সময়ে সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আল ইমরানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাতের লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।