সারাদেশ
উলিপুরে সেহরি খেতে ডাকতে গিয়ে দেখা মিলল ছেলের ঝুলন্ত লাশ
.jpg)
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণকপাড়া গ্রামে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে আবু কালাম (১৮) নামের এক তরুণ গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আবু কালাম প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক ৩টার দিকে তার মা সেহরি খেতে ডাকতে গেলে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে প্রবেশ করলে কালাম গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করা হলেও তিনি ইতোমধ্যেই মৃত্যুবরণ করেন।
তৎক্ষণাৎ উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল পাঠানো হয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানিয়েছেন, ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর শোকের মধ্যে রয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।









