
নিজস্ব প্রতিবেদক


টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে বাবা-মায়ের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর সমাহিতকরণ সম্পন্ন হয়।
আজ দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা কোর্ট চত্বরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তাঁর গ্রামের বাড়ি সখীপুরের বেড়বাড়ীতে নিয়ে যাওয়া হলে সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়।
বেলা তিনটার দিকে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক বাসিন্দা অংশ নেন।
গার্ড অব অনার অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তৌফিক ইসলাম। সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছুটিতে থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে অবস্থান করছিলেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে 'মাল্টি অর্গান ফেইলিওর'-এর কারণে তাঁর মৃত্যু হয়। রোববার রাতে তাঁর মরদেহ দেশে পৌঁছায়।
রাজনৈতিক প্রোফাইল: সংসদ সদস্য: ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচিত হন। দলীয় পদ: ২০১৭ সাল থেকে টানা দুই মেয়াদে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি: ছাত্রজীবনে তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।