সারাদেশ


গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘাধলইতলা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নড়াইলের বড়দিয়া নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ Md. Kamruzzaman ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

মরদেহের ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুহিদুলের মাধ্যমে কবরস্থ করা হয়েছে। নৌ পুলিশ ধারণা করছে, মরদেহটি অন্য এলাকা থেকে নদীতে ভেসে এসেছে।


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ