সারাদেশ


রাজারহাটে জুয়ার আসরে অভিযান, সরঞ্জামসহ ৫ জুয়ারি গ্রেপ্তার


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার

রাজারহাটে জুয়ার আসরে অভিযান, সরঞ্জামসহ ৫ জুয়ারি গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—পরেশ, সুনীল, মানিক, বিমল ও মোসলেম।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে জুয়ার সঙ্গে জড়িত।

 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জুয়া প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসায় সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। পুলিশের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।পুলিশ আরও জানায়, সমাজে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।


সম্পর্কিত

কুড়িগ্রামরাজারহাটজুয়াগ্রেপ্তার

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ