সারাদেশ


থানায় হামলার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার, আহত ৯ পুলিশ সদস্য


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার

থানায় হামলার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার, আহত ৯ পুলিশ সদস্য

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) একাধিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি খান সারোয়ারে আলম।

 

পুলিশ জানায়, ভোররাতে থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি এবং স্থানীয়ভাবে দলটির একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

 

ঘটনাটি ঘটে গত ২৫ মার্চ রাত ১০টার দিকে। এ সময় পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজন সহযোগীকে নিয়ে একটি অভিযোগপত্র জমা দিতে থানায় যান। সেখানে ওসির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়।

 

পুলিশের অভিযোগ, একপর্যায়ে পলাশ ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ওসির ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে এক নারী কনস্টেবলসহ অন্তত ৯ জন পুলিশ সদস্য আহত হন।

 

এ ঘটনায় পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন বাদী হয়ে ২৬ মার্চ একটি মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২-১৩ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে মাহমুদুল হাসান পলাশকে।

 

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন মাহফুজ রহমান সিনহা, তৌহিদুল ইসলাম কানন, মেহেদী হাসান, সাদ্দাম হোসেন, শাওন, গোলজার রহমান, সবুজ মিয়া ও আব্দুল মালেক। ঘটনার দিনই তৌহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয় এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

পলাশবাড়ী থানার ওসি খান সারোয়ারে আলম জানান, গ্রেপ্তারকৃত মিজান এ মামলার অজ্ঞাতনামা আসামি ছিলেন। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 
 

সম্পর্কিত

জামায়াতগাইবান্ধাপলাশবাড়ী থানায়মারধর

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ