সারাদেশ


খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ কোটি টাকা

পার্বত্য জেলা খাগড়াছড়ি-র দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের একের পর এক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর জানান, আগুনে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে এবং এতে প্রায় ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

 

এদিকে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।


সম্পর্কিত

খাগড়াছড়ি

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ