
নিজস্ব প্রতিবেদক


জেলার কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন নতুন একটি অ্যাপ চালু করেছে। শনিবার বিকেলে সরাসরি কার্যক্রম শুরু হয়। রোববার থেকে কৃষি বিভাগ ও পেট্রলপাম্পের কর্মীরা শুধুমাত্র নিবন্ধিত কৃষকদের ডিজেল অ্যাপের মাধ্যমে সরবরাহ করবেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্লাবন কুমার সাহা অ্যাপ চালুর ঘোষণা দেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ১,৩৮২ জন কৃষক অ্যাপে নিবন্ধিত হয়েছেন। একজন কৃষক ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সাত লিটার ডিজেল নিতে পারবেন। ডিজেল নিতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
শরীয়তপুরে চলতি বোরো মৌসুমে ২৫,৫৭০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। কৃষকদের ২,৫০০টি ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন ২০–২৫ হাজার লিটার ডিজেলের প্রয়োজন পড়ছে। জেলায় সাতটি ফিলিং স্টেশন ও কিছু সরকার অনুমোদিত জ্বালানি বিক্রয়কেন্দ্র রয়েছে।
জেলা প্রশাসনের আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী, অ্যাপের মাধ্যমে জ্বালানি তেলের লেনদেন স্বয়ংক্রিয়ভাবে নজরদারি করা হবে, ফলে কেউ প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে পারবে না। জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, অ্যাপের মাধ্যমে প্রতিদিনের তথ্য পাচ্ছি। এটি আমাদের জন্য স্বচ্ছতা ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করবে।
শুরুতে কিছু কৃষক নিবন্ধিত না থাকায় তেল পাননি। তবে পরে প্রশাসন ও কৃষি বিভাগের সহায়তায় সকল কৃষককে সরবরাহ নিশ্চিত করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।