

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এক যাত্রীর লাগেজ থেকে প্রায় ১২০ কেজি ওষুধ জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
সোমবার (৬ এপ্রিল) মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১০৩-এ ঢাকা থেকে কুয়ালালামপুরগামী এক যাত্রী বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেট দিয়ে প্রবেশের সময় নিয়মিত নিরাপত্তা তল্লাশিতে এ বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে এভসেক সদস্যরা ওই যাত্রীর বহনকৃত চারটি লাগেজে তল্লাশি চালান। এ সময় লাগেজগুলো থেকে আনুমানিক ১২০ কেজি ওষুধ জব্দ করা হয়।
পরে কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত ওষুধগুলো ‘ডিএম (ডেস্ট্রয়েড মার্চেন্ডাইজ)’ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।