
জেলা প্রতিনিধি


শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচারণা তুঙ্গে উঠেছে। আগামী ৯ এপ্রিল ভোটের দিন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক চলছে। ভোটের মাঠে কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়।
এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা চলছে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ) এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) এর মধ্যে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান (কাঁচি) থাকলেও মূল লড়াই সীমাবদ্ধ রয়েছে দুই বড় দলের মধ্যে।
নির্বাচনী এলাকায় ঘুরে দেখা গেছে, দিনভর গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় সরব প্রার্থীরা। রাত গভীর পর্যন্ত চলছে মাইকিং ও স্লোগান। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল সর্বশক্তি দিয়ে প্রচারণায় ব্যস্ত। তার পরিবারও নির্বাচনী প্রচারণায় সরব; স্ত্রী ফরিদা হক দিপা ও মেয়ে রুবাইদা হক রিমঝিম নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করছেন, আর ছেলে রাফিদুল হক তরুণ ভোটারদের কাছে ভোট টানতে মাঠে সক্রিয় রয়েছেন।
অন্যদিকে জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমানও বড় ভাই নুরুজ্জামান বাদলের জনপ্রিয়তা ও সুসংগঠিত দলীয় কর্মী বাহিনীকে কাজে লাগিয়ে নিজের অবস্থান মজবুত করেছেন।
ভোটারদের মধ্যে একটি বড় অংশ মনে করছেন, বর্তমান সরকার বিএনপি হওয়ায় এ আসনে ধানের শীষ প্রার্থীর জয় এলাকা উন্নয়নের জন্য সহায়ক হবে। অন্য একাংশ ভোটার নতুন মুখের প্রতিদ্বন্দ্বিতার পক্ষে রয়েছেন, কারণ দীর্ঘদিন ধরে আসনটি একই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
প্রার্থীরা নিজ নিজ দিক থেকে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছেন। রুবেল বলেন, আমি সব সময় মানুষের পাশে থেকেছি। ভোটাররা আবারও ধানের শীষের পক্ষে রায় দেবেন বলে বিশ্বাস করি।
জামায়াত প্রার্থী মাসুদ বলেন, মানুষ পরিবর্তন চায়, দুর্নীতিমুক্ত সমাজ চায়। আমি ভোটারদের আস্থা অর্জন করব। বাসদ প্রার্থী মিজানুর রহমান বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করছি। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে।
উল্লেখ্য, এই আসনের নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি স্থগিত করা হয়েছিল জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
শেষ মুহূর্তে উত্তাপ ছড়ানো এই নির্বাচনে ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। শেষ হাসি কে হাসেন—এটাই এখন দেখার বিষয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।