

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার নবায়ন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রাপ্যতা থাকা সত্ত্বেও স্থানীয় এক ডিলারের নবায়ন না হওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ‘বিন্দু গালামাল স্টোর’-এর স্বত্বাধিকারী সেকেন্দার আলী ২০২৪ সালের ৩১ জানুয়ারি টিসিবির ডিলার হিসেবে চুক্তিবদ্ধ হন। পরবর্তীতে ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী তিনি নবায়নের জন্য আবেদন করেন। তবে গত ১০ মার্চ তিনি জানতে পারেন, নবায়নের তালিকায় তার নাম নেই।
পরবর্তীতে রংপুর আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করলে তাকে জানানো হয়, সংশ্লিষ্ট ইউনিয়নে অন্য ইউনিয়নের একজন ডিলার থাকায় তার নবায়নের সুযোগ হয়নি।
এ বিষয়ে সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা আজিজুর রহমান ‘স্বপ্ন ট্রেডার্স’ নামে চাকিরপশার ইউনিয়নে একটি গুদামঘর ভাড়া দেখিয়ে রাজারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হকের মাধ্যমে ট্রেড লাইসেন্স নিয়ে ডিলার হিসেবে নিয়োগ পান। স্থানীয়দের অভিযোগ, এটি বর্তমান নীতিমালার পরিপন্থী।
টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুর রহমান জানান, পূর্বের নীতিমালা অনুযায়ী ‘স্বপ্ন ট্রেডার্স’-কে ২০২৪ সালে নবায়ন করা হয়েছিল। তবে বর্তমান নীতিমালায় এক ইউনিয়নের বাসিন্দা অন্য ইউনিয়নে ডিলার হতে পারবেন না।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘স্বপ্ন ট্রেডার্স’-এর মালিক বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা। তিনি কীভাবে অন্য ইউনিয়নের ডিলার হয়েছেন, তা টিসিবি কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।
এদিকে, উপজেলার অন্যান্য টিসিবি ডিলাররা জানিয়েছেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে অন্য ইউনিয়নের ডিলার নিয়োগ বাতিল করা উচিত। এতে ‘বিন্দু গালামাল স্টোর’-এর নবায়নের সুযোগ সৃষ্টি হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।