সারাদেশ


সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

 

রোববার (১০ মে) বিকেল ৫টায় চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

 

শিশির মনির বলেন, “ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোনো গার্মেন্টস ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বানানোর নজির নেই।” তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ্য ও ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষক থাকা সত্ত্বেও দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে। বিচারক নিয়োগের জন্য প্রণীত আইন কার্যকর না হওয়ার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

 

সংবিধান সংস্কার প্রসঙ্গে শিশির মনির বলেন, “আমার মনে হয় সরকারি দলের বন্ধুদের সংবিধান, সাংবিধানিক আইন এবং সংস্কার সম্পর্কে খুব বেশি পড়াশোনা নেই। তাদের আরও বেশি লেখাপড়া করা উচিত।”

 

তার ভাষ্য, সংস্কারের প্রস্তাবগুলো সাধারণ মানুষের জন্যও সহজবোধ্য হলেও সরকার তা বুঝতে পারছে না অথবা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে। তিনি বলেন, “এত সুন্দর বাংলায় লেখা সংস্কারের প্রস্তাবগুলো যদি কেউ না বোঝে, তবে তাদের ভিন্ন কোনো ভাষার প্রতি আগ্রহ বেশি কি না, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়।”

 

বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দলটির নেতারা সংবিধান সংশোধন নিয়ে প্রশ্নের জবাবে প্রায়ই মেজর জেনারেল জিয়াউর রহমান–এর সময়কার উদাহরণ তুলে ধরেন। তবে সেই সময়ের পঞ্চম সংশোধনী ২০১১ সালে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

 

গুমবিরোধী আইন ও তথ্য অধিকার আইনের সংশোধনী বাতিলের সমালোচনা করে শিশির মনির বলেন, “তারা নিজেরা গুমের শিকার হয়েছেন, অথচ গুমবিরোধী আইন বাদ দিয়েছেন।” তিনি বলেন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অডিট প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক করা হলে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হতো।

 

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ মতামত প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে গণভোট। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 


সম্পর্কিত

সুপ্রিম কোর্টশিশির মনির

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ