সারাদেশ


সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন, রবিবার

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

 

রোববার (১০ মে) বিকেল তিনটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম এরশাদ আলী (২৫)। তিনি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার রায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ আলী মোটরসাইকেলে করে উত্তর কাঠুর এলাকা থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মদনেরপাড়ায় কছিম খলিফার বাড়ির সামনে পৌঁছালে একই পথে চলা একটি ধানবোঝাই ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন তিনি।

 

এ সময় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে মোটরসাইকেল পিছলে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের চাকার সঙ্গে ধাক্কা খান। এতে তার বুকে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পরে স্থানীয়রা তাকে জীবিত মনে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই সুকুমার রায় বলেন, “ওভারটেক করতে গিয়ে রাস্তায় শুকাতে দেওয়া খড়ে মোটরসাইকেল স্লিপ করে পড়ে যায়। এতে ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তার বুকের পাঁজর ভেঙে যায়।”

 

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল থানায় নেওয়া হচ্ছে। মরদেহ স্থানীয়রা আগেই হাসপাতালে নিয়ে গেছেন।


সম্পর্কিত

গাইবান্ধাফুলছড়ি

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ