

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চার প্রবাসী সহোদরের জানাজা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার লালানগর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নিহতদের একমাত্র জীবিত ভাই মো. এনাম।
জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজা পড়ানোর সময় এনাম কান্নায় ভেঙে পড়লে সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
নিহত চার ভাই হলেন স্থানীয় বাসিন্দা প্রয়াত মোহাম্মদ হাসানের ছেলে রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ।
জানাজা শেষে মরদেহগুলো বন্দররাজাপাড়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে নেওয়া হয়। সেখানে পাশাপাশি খনন করা চারটি কবরে তাঁদের দাফন সম্পন্ন করা হয়। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজায় প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ অংশ নেন। মাঠজুড়ে উপচে পড়া ভিড়ে দাঁড়ানোর জায়গাও ছিল না।
নিহতদের ছোট ভাই মো. এনাম জানান, চার ভাই দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। দেশে ফেরার প্রস্তুতির সময় সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন অবিবাহিত ছিলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরএ পৌঁছায়। পরে বুধবার ভোরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে নেওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।