অপরাধ
বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক নারীকে (২২) বিয়ের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রেমিক জাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ২৩ মার্চ সন্ধ্যায় বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায়।
পুলিশ জানায়, কেদার ইউনিয়নের ওই নারীর সঙ্গে পার্শ্ববর্তী বল্লভের খাষ ইউনিয়নের ধারিয়ার পাড় গ্রামের জাহিদের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদ তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ের আশ্বাস দেয়।
পথিমধ্যে আয়নালের ঘাট এলাকায় দুধকুমার নদীর তীরে একটি ভুট্রা খেতে নিয়ে গিয়ে জাহিদ এবং তার সহযোগীরা পালাক্রমে ওই নারীর সঙ্গে সংঘবদ্ধ ধর্ষণ ঘটায়। পরে গভীর রাতে নারী এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয়।
মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ প্রধান আসামি জাহিদকে গ্রেপ্তার করে। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন বলেন, দুর্ঘটনাটি জেলা পুলিশ গুরুত্ব সহকারে দেখছে। প্রধান আসামি গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের তৎপরতায় দ্রুত ঘটনার প্রতিকার ও অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের আশা প্রকাশ করা হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
অপরাধ থেকে আরও পড়ুন
দুর্নীতির মাস্টারমাইন্ড টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুল হক, ১৩ বছরের রাম রাজত্ব
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হকের দীর্ঘদিন একই উপজেলায় দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি নথি ও প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে কয়েক দফায় ঘাটাইলে দায়িত্ব পালন করছেন তিনি। মাঝখানে অন্যত্র দায়িত্ব পালনের সময় বাদ দিলে একই উপজেলায় তাঁর মোট কর্মকাল প্রায় ১৩ বছর। বর্তমানে তিনি ২০১৬ সালের ১৫ নভেম্বর থেকে টানা ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইয়াবা ব্যবসায়ী বাহারের সুদের জালে নিঃস্ব বহু পরিবার, মিথ্যা মামলা-হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর পাগলা এলাকায় ইয়াবা ব্যবসা, উচ্চ সুদে অর্থ লেনদেন, ঋণগ্রহীতাদের হয়রানি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একাধিক বাসিন্দার দাবি, আর্থিক সংকটে পড়া মানুষ অনানুষ্ঠানিকভাবে ঋণ নিতে গিয়ে নানা ধরনের শর্তের মুখোমুখি হচ্ছেন। অভিযোগ রয়েছে, ঋণের বিপরীতে ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং পরে তা ব্যবহার করে মামলা করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

লক্ষ্মীপুরে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার
লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে। সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

১৫ বছর পর ধর্ষণ মামলার রায়: ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন তিনজনের
ঠাকুরগাঁওয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রায় ১৫ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।




