অর্থনীতি
আলোচিত পদ্মা ব্যাংক থেকে পদত্যাগ করলেন নাফিজ সরাফত
চৌধুরী নাফিজ সরাফত গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক বরাবর পদত্যাগপত্র পাঠান। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নরসহ অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।
চেয়ারম্যান নাফিজ সরাফত পদত্যাগ করলেও ব্যাংকটির পরিচালনা পর্ষদের বাকি পদে দায়িত্বে থাকারা বহাল রয়েছেন বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র জানিয়েছেন, নাফিজ সরাফাতের পদত্যাগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম। নতুন চেয়ারম্যান নিয়োগ হলে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন আফজাল করিম।
নাফিজ সরাফাত ২০১৮ সালের জানুয়ারিতে পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তার আগে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দীন খান আলমগীর বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন। পদ্মা ব্যাংক আগে ফারমার্স ব্যাংক নামে পরিচিত ছিল।
জনপ্রিয়
অর্থনীতি থেকে আরও পড়ুন
আজকের স্বর্ণের দাম: ০৭ জুলাই ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

৪ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের টানা দুই দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

২ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম কমার পর আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

৬৩ পয়সার লিজ প্রস্তাবে ৪৪ কোটি টাকা ক্ষতির ঝুঁকি তৈরি করেছিলেন বশির
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরির অভিযোগ উঠেছে। সরকারি নথি, মূল্যায়ন প্রতিবেদন, সম্ভাব্যতা সমীক্ষা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

.jpg)






