

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে ভুট্টা চাষে ভাগ্য ফেরাতে স্বপ্ন বুনছেন কৃষক আজিজুল হক। আজিজুল হক উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সৈয়দুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন আদর্শ কৃষক। নিজের জমি চাষাবাদের পাশাপাশি অন্যের জমি ইজারা নিয়েও চাষাবাদ করে থাকেন তিনি। কৃষি পেশায় তিনি তেমন একটা লাভবান হতে পারেননি। কৃষিতে উপার্জিত অর্থে ২ ছেলে, ২মেয়েকে শিক্ষিত করে গড়ে তুলেছেন। তবে ধান চাষের চেয়েও ভূট্টা চাষ অধিক লাভজনক হওয়ায় দীর্ঘদিন থেকেই কৃষক আজিজুল হক স্বপ্ন বুনছেন সুযোগ পেলেই তিনি ভূট্টা চাষ করবেন। চলতি মৌসুমে নিজের যেটুকু জমি রয়েছে তাতে তিনি বোরো ধানের আবাদ করেছেন। তবে ভূট্টা চাষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এবার তিনি সাড়ে ৭ একর জমি ইজারা নিয়ে ভুট্টার আবাদ করেছেন। আজিজুল হক বলেন, দীর্ঘদিন থেকে তার স্বপ্ন ছিলো ভূট্টার আবাদের উপর। আর এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষে এবার তিনি সাড়ে ৭ একর জমি ইজারা নিয়ে ভুট্টার আবাদ করেছেন। এ জমিতে ভুট্টা রোপনে তার খরচ হয়েছে ২লাখ ৫০ হাজার টাকা। ভুট্টা উৎপাদনের আগ মুহুর্ত পর্যন্ত আরো এক লাখ টাকা ব্যয় হবে বলে জানান তিনি। তিনি বলেন তার এ ভূট্টা চাষে সরকারিভাবে কোন সাহায্য সহযোগিতা পাননি। সরকারি সহায়তা পেলে আরো ভাল করতে পারতেন বলে তিনি জানান। তার সাড়ে ৭ একর জমিতে ৭০০ থেকে ৮০০ মন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে তিনি কাজ করে আসছেন। প্রতিমন ভূট্টার বাজার মূল্য ১৩০০ টাকা। এ হিসাব অনুযায়ী কৃষক আজিজুল হকের ভূট্টা চাষে আয় হবে ৭থেকে ৮লাখ টাকা। এতে তার স্বপ্ন পুরন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।